• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না

মেঘনায় নৌকা ও প্রার্থী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

২৬ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

 

মেঘনার চালিভাঙা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা প্রার্থী আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও প্রতীক অবমাননার অভিযোগে মানব বন্ধন করে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার উপজেলা চালিভাঙা ইউনিয়নের মৈশার চর এলাকায় এ মানব বন্ধন করা হয়। শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে নৌকার প্রার্থী আব্দুল লতিফ সরকার আজকের পত্রিকাকে বলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের ছোট ভাই চালিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শফিক দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম সহ জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকাকে অবমাননা করে ও আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করছেন। তিনি বলেন সানাউল্লাহ সাতটি হত্যা মামলার আসামি তার ভয়ে কেউ কথা বলতে পারছেনা নৌকার সমর্থকদের প্রতিদিন ভয়ভীতি প্রদর্শন করছেন। চালিভাঙা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল আবেদীন রাসেল তার বক্তব্যে বলেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারকে নিন্দা জানাই এবং নেতৃবৃন্দের নিকট সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। বড়ুইয়া কান্দি গ্রামের ষাটোর্ধ মোঃ শামসুল হক বলেন নৌকাকে ভালো বাসী যারা এই মার্কার বিরুদ্ধে অপপ্রচার চালায় নেতাদের কাছে শাস্তি চাই। এ বিষয়ে চালিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল্লাহর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম বলেন বিষয়টি আমি অবগত না। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন এই মুহূর্তে যদি কোন মানববন্ধন বা,সভা হয় এটা আচরণ বিধি লঙ্ঘন। .


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন