• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না

চলন্ত বাসে চালকের হাতে পান-চুন, উল্টে গেলো বাস

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

২৩ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চলন্ত বাসের চালকের এক হাতে পান অন্য হাতে চুন, এর মধ্যেই হঠাৎ সামনে ট্রাক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায় মহাসড়কে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওই বাসের যাত্রী রুলি বেগম জানান, বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য পনেরো থেকে বিশ জনের মতো যাত্রী ছিল। ড্রাইভারের পাশেই বসেছিলাম। অনেক গতিতে চলা অবস্থায় ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছিল। এ সময় হঠাৎ সামনে একটি ট্রাক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি উল্টে যায়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়। এ ছাড়া বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন