• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

২৭ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরে এনামুল শেখ (৪০) নামে এক রাজমিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রেশমা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল শেখ পিরোজপুর সদর উপজেলার ঝটকাঠী এলাকার মোতালেব শেখের ছেলে। আটক রেশমা পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকার শহীদ খানের মেয়ে।

পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার বলেন, সন্ধ্যায় এক এলাকায় সালিস বৈঠক করার সময় মোবাইল ফোনে স্থানীয় একজন জানান ভাইজোড়া এলাকায় প্রবাসী জামাল সিকদারের ভাড়া বাড়িতে একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রাজমিস্ত্রি এনামুল শেখের মরদেহ মাটিতে পড়ে আছে এবং তার মুখে ও গলায় নানা রকমের আঘাতের চিহ্ন। এ সময় স্থানীয়রা জানান ঘটনার পরপরই নিহতের স্ত্রী রেশমা ও ভাই রাকিব বাড়ির ভেতর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, নিহত এনামুল শেখের ভাই রাকিব শেখের সঙ্গে স্ত্রী রেশমার পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক কলহ চলছিল। মাস দুয়েক আগে রেশমা তার দেবর রাকিবের সঙ্গে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে ১৫ দিন পর তারা আবার ফিরে আসে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, বিষয়টি রহস্যজনক। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন