• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে ডা. জুবাইদা: শোককে শক্তিতে বদলে এগিয়ে যেতে হবে আজকের ঢাকার বায়ুমান কতটা নিরাপদ? সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

০৭ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টার মধ্যেই তাকে এই পদত্যাগপত্র জমা দিতে হবে।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ডা. মুরাদ হাসানের বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন। আমি এই বার্তা রাত ৮টায় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জানিয়েছি।

ডা. মুরাদ হাসান অসংলগ্ন ও অশ্রাব্য বক্তব্যের কারণে দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছেন। প্রতিহিংসামূলক কথাবার্তা আর আক্রমনাত্নক অঙ্গভঙ্গির কারণে তাকে অনেকেই বিকারগ্রস্ত বলে মনে করে থাকেন। চলচ্চিত্রের এক নায়িকার সঙ্গে প্রতিমন্ত্রীর নোংরা ও অশ্লীল ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। দাবি ওঠে তার পদত্যাগের।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মন্তব্য করেছিলেন, মুরাদের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। তাদের সেই ধারনাই অবশেষে সত্য হলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন