• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

চট্টগ্রামে ড্রেনে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

০৭ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরের ষোলশহরে ড্রেনে পড়ে মো. কামাল নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পাওয়ার পর নিখোঁজের সন্ধানে অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে এঘটনা ঘটে।

নিখোঁজ শিশু কামাল ষোলশহর সংলগ্ন বস্তিতে থাকেন। তার বাবার নাম আলী কাউছার।

জানা গেছে, গতকাল তার একবন্ধু সঙ্গে খেলতে খেলতে হঠাৎ ড্রেনে পড়ে যায়। তার বন্ধু উঠতে পারলেও ড্রেনে প্রচন্ড স্রোত থাকায় কামাল আর উঠতে পারেনি।

শিশুটি নিখোঁজের ব্যাপারে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহাকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, গতকাল নিখোঁজ হলেও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আজ বিকেলে। খবর পেয়ে আমরা অভিযান শুরু করেছি। আমাদের ডুবুরী দল কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন