• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

০৮ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী ব্যুরো :

সাবেক ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত। জরিমানার অর্থ আদায় করে ভিকটিমের পরিবারকে প্রদানে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইলিয়াস হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসিকের ১ নম্বর সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান, হাসানুজ্জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাঁদ, মো. মহসিন, মো. সাইরুল, রজব, মো. মমিন ও আরিফুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাহবুল হোসেন, সাত্তার, সাজ্জাদ হোসেন, বখতিয়ার আলম রানা ওরফে রংলাল, হাসান আলী, মাসুদ, রাসেল, রাজা, মর্তুজ, সুমন, আসাদুল, আখতারুল, জাইদুর রহমান, ফরমান আলী, জয়নাল আবেদিন, রাজু আহম্মেদ, আকবর আলী, সম্রাট হোসেন, লাল মোহাম্মদ ওরফে লালু, টিয়া আলম, আজাদ হোসেন ও মো. মাসুম। আসামিরা নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মমিন ও আরিফুল এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আজাদ ও মাসুম বাদে অন্যরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মামলার বিবরণে তিনি জানান, ২০১৩ সালের ২৮ আগস্ট নগরীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার ক্লাব মোড়ে শাহিনকে পেয়ে আসামিরা কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের ভাই নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন ২৯ আগস্ট রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তদন্তের পর ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

তিনি আরও জানান, গত বছরের ১১ নভেম্বর আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। মামলায় ২৪ স্বাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেন আদালত। এরপর আদালত গত বছরের ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। কিন্তু দফায় দফায় রায় ঘোষণার দিন পিছিয়ে এক বছর পর রায় দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন