ঢাকা   ১১:৫০:১৯ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ৩ টি ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, July 6, 2022,
  • 227 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৬ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক

মেঘনায় আওয়ামীলীগের তিনটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি অফিসে এ কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন গুলো হলো গোবিন্দপুর, রাধানগর, বড়কান্দা। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাংগঠনিক টিমের সমন্বয়ক শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিশির,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃ সালাম,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, উপ-দপ্তর সম্পাদক ইসলাম হোসাইন,মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম ও সাধারণ সম্পাদক,সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়েছেন আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমাম। গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়েছেন মাইন উদ্দিন মুন্সি তপন,সাধারণ সম্পাদক আঃ হালিম। বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত -হুমায়ুন কবির মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।উল্লেখ্য সম্প্রতি প্রতিটি ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি