• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

মেঘনায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার  

নিজস্ব সংবাদ দাতা / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

১৪ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম,

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় সায়মা আক্তার রুমা নামে  দুই সন্তানের জননীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় প্রবাস  ফেরত স্বামী মো: সোহেল  সহ পরিবারের সকল সদস্য পলাতক আছে।  গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার নলচর গ্রাম থেকে এ  লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় রুমার শশুর বাড়ি ও মায়ের বাড়ি পাশাপাশি।  গত বুধবার মাগরিবের পূর্ব মুহূর্তে ঘরের দরজা বন্ধ দেখে রুমার মা ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্বামী সহ পরিবারের কাউকে খুঁজে না পেয়ে পুলিশ কে খবর দেয়। রাত অনুমান ৮ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের মর্গে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ এলাকাবাসী দাফন করেছেন। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন খবর পেয়ে সাথে সাথে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বামীর পরিবারের সবাই পলাতক বিষয়ে জানতে চাইলে ওসি বলেন লাশ উদ্ধারের সময় কাউকে পাইনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন