• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

আলিয়ার মাঠে মিছিলের ঢল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

১৯ নভেম্বর ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

মিছিলের ঢল নেমেছে আলিয়া মাঠে
সিলেটে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা। ফলে সিলেট শহর এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে।

এদিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

জানা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের সংখ্যা বাড়তে থাকে। সমাবেশ শুরু হওয়ার পর মিছিলের সারি আরও দীর্ঘ হতে থাকে। এ কারণে ঠিকমতো মাঠে ঢুকতে পারেনি সমাবেশে আসা মিছিলগুলো। প্রবেশ ফটকের সামনে অনেক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের মাঠে ঢুকতে হয়েছে।

বিএনপি ও অংগ সংগঠনের  মিছিল আলিয়া মাঠের মূল গেটের সামনে ঘণ্টা খানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠে প্রবেশ করেছেন।  তারা বলেন, মিছিলের সারি এত লম্বা যে ভেতরে ঢুকতে সময় লাগছে।

তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা সিলেট মহানগরের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্সের মিছিলটি অন্তত ২০ মিনিট দাঁড়িয়ে আছে। তিনি বলেন, মাঠ পরিপূর্ণ হয়ে আছে অনেক আগেই। এ কারণে নতুন মিছিলগুলো ঢুকতে অনেক সময় লাগছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন