ঢাকা   ০৯:৫৫:১৩ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মেঘনায় আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : Friday, December 9, 2022,
  • 254 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৯ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লা মেঘনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়। গতকাল ৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মেঘনা উপজেলা পরিষদ চত্তরে পতাকা উত্তোলন, র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা ও ৫ শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় মেঘনা কুমিল্লা এর উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কুমিল্লা এর সহযোগিতায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমি উদ্দিন। উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হালিমা রহমান। উপজেলা নির্বাহী অফিসার  রাবেয়া আক্তারের  সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। মোজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ।বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী । দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা কর্মচারী প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি