ঢাকা   ০৯:৫৩:৫৯ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মেঘনায় সেলিমা আহমাদ এমপি আসছেন আগামী শনিবার

Reporter Name
  • Update Time : Tuesday, July 4, 2023,
  • 270 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৪ জুলাই ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি :

কুমিল্লা – ২ (সাবেক হোমনা -তিতাস)’র সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আগামী শনিবার (৮ জুলাই)  মেঘনা উপজেলায়  প্রতিনিধি দল সহ  নিয়ে আসার কথা রয়েছে। মেঘনা উপজেলা আওয়ামীলীগের আমন্ত্রনে তিনি আসছেন। এমপির সাথে হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ সহ নেতৃবৃন্দ আসার কথা রয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় উপজেলার নেতাকর্মীদের মধ্যে চা চক্র সহ মতবিনিময় করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। তিনি বলেন ইতিমধ্যে শফিক ভাই এবং আমি এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। এদিকে আসার ব্যাপারে সেলিমা আহমাদ মেরী এমপির কোন প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি কুমিল্লা -২ (হোমনা- মেঘনা) আসন পুনঃ উদ্ধার হওয়ার পর সকল রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মেরুকরণ সৃষ্টি হয়েছে। দলের অভ্যন্তরীণ গ্রুপগুলো পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ কষছেন। যত দিন যাচ্ছে ততই ঘনিভুত হচ্ছে লবিং গ্রুপিং। সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি