ঢাকা   ০৯:৫৩:৩১ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

যিনি নৌকার মনোনয়ন পাবে আমরা তার পক্ষেই কাজ করব : সেলিমা আহমাদএমপি

Reporter Name
  • Update Time : Saturday, July 8, 2023,
  • 263 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৯ জুলাই ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা -২ আসনের সাংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি বলেন যিনি নৌকার মনোনয়ন পাবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করব। গতকাল শনিবার কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসন পুনঃ উদ্ধারের পর মেঘনা উপজেলা আওয়ামীলীগের আমন্ত্রণে পথসভা শেষে শিকদার কমিউনিটি সেন্টারে এসে এ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা পৌর মেয়র নজরুল ইসলাম,মেঘনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল গাফফার , সহ সভাপতি মোঃ মজিবুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মিলন সরকার সহ হোমনা – মেঘনার জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সেলিমা আহমাদ এমপি বলেন মেঘনার মানুষ হোমনাকে অনেক ভালো বাসে তাই উনাদের জোর দাবির প্রেক্ষিতে এ আসন পুনঃ উদ্ধার হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন তাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, বিশেষ করে এই অঞ্চলের মানুষকে বিগত দিনে পাকিস্তানের দোসর বিএনপি জামাতের লোকেরা শাসন করেছে তারা শুধু নিজের আখের ঘুছিয়েছেন মানুষের জন্য কিছুই করেনি।

সেলিনা আহমাদ মেরী এমপি প্রথমে হোমনা থেকে মেঘনার প্রবেশদ্বার পারাবন্দ সেতু পার হয়ে গাড়ি থেকে পারাবন্দে অবস্থিত আশ্রায়ন প্রকল্প দেখে পথসভা শুরু করেন সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম,মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ ফুলে ফুলে সজ্জিত নৌকা প্রতীক উপহার দিয়ে সেলিমা আহমাদ এমপিকে বরণ করেন। হোমনা – মেঘনা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতারা বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে লক্ষনখোলা, বাজার, মানিকার চর বাজারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন আমি মেঘনার প্রতিটি মানুষের ঘরে ঘরে যাবো,

 

পরে মেঘনা থানায় পুলিশ টিম, বি আর টিসি মোড়ে জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন শুভেচ্ছা জানান। পথে পথে নারীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি