ঢাকা   ০৫:৩১:৩৮ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

১২ ঘন্টা সুরমাতে ৬৫ কিমি সাঁতার কেটে ষষ্ঠ স্থানে মেঘনার আকিক

Reporter Name
  • Update Time : Tuesday, September 26, 2023,
  • 425 Time View

২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

বিপ্লব সিকদার :

বাংলাদেশে প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সিলেটে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার আল আমিন আকিক। তার গ্রামের বাড়ি চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে। আল আমিন আকিক বলেন পৃষ্ট পোষকতা পেলে একদিন বিশ্ব জয় করে বাংলাদেশের পতাকা নিয়ে দাড়ানো স্বপ্ন দেখি বাকি আল্লাহর ইচ্ছা। জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ও বেঙ্গলস ডলফিনস এর অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট সুরমা কিনব্রিজ পর্যন্ত দেশে এই প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১২ ঘন্টা সাতার কাটিয়ে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন। ছেলেদের মধ্যে ১ম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল তার সময় লেগেছে ১১ ঘন্টা ১৬ মিনিট ও মেয়েদের মধ্যে ১ম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার তার সময় লেগেছে ১১.৪৪ ঘন্টা। ছেলেদের মধ্যে ২য় স্থান অধিকার করেন মনিরুজ্জামান তার সময় ১১.৩৯ ঘন্টা, ৪র্থ হবিগঞ্জ এর রনক ইসলাম সময় ১১.৪৬ ঘন্টা, ৫ম টাঙ্গাইল এর বদর উদ্দিন ১১.৪৭ ঘন্টা, ৬ষ্ট স্থান অধিকার করেন কুমিল্লার মেঘনা উপজেলার মো: আল আমিন আকিক ১২ ঘন্টা, এবং ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে ৭ম স্থান অধিকার করেন খুলনার মো: ফারুক হোসেন এবং ৮ম স্থান নরসিংদীর শুভ্র মাহমুদ কামাল। উক্ত প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আল আমিন আকিক ইতিমধ্যে সমুদ্রে বাংলা পয়েন্ট, পদ্মা, মেঘনা সহ বড় সব নদী জয় করেছেন। একজন সাই ক্লিষ্ট হয়ে দেশের ৬৪ জেলা ঘুরে পারি দিয়েছেন দেশের বাহিরেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি