• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

আজ সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি

নিজস্ব সংবাদ দাতা / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার। তফসিল ঘোষণার জন্য সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। আগে রেকর্ড করা ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এবার সিইসির ভাষণ বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ বিকাল ৫টায় নির্বাচন কমিশনের সভা হবে। তারপর সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে হিসেবে এই সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে।

সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই ভোট আয়োজনের প্রস্তুতির কথা এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন