ঢাকা   ০৬:৪০:০৯ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় সকল প্রকার চাঁদাবাজী বন্ধ হবে : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি

Reporter Name
  • Update Time : Friday, January 19, 2024,
  • 257 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন আগামী ৩১ জানুয়ারির পর থেকে মেঘনা উপজেলায় কোনপ্রকার চাঁদাবাজী চলবেনা। খুব শিগগিরই আমরা প্রশাসনের সাথে বসবো। গতকাল শুক্রবার মেঘনা উপজেলা পরিষদের মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দেওয়া নাগরিক সংবর্ধনায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেঘনা উপজেলার রুপকার, সাবেক উপজেলা চেয়ারম্যান,শফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ,সাবেক এমপি সেলিনা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার হাউদ, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ,হোমনা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আলম,জহিরুল ইসলাম, সাবেক মেঘনা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হারুনর রশীদ চেয়ারম্যান, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ,বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন,এমপির জামাতা ব্যারিস্টার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বৃন্দ, সহ হোমনা -মেঘনা উপজেলার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি