ঢাকা   ০২:২২:৩০ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ 

Reporter Name
  • Update Time : Sunday, October 13, 2024,
  • 224 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা প্রতিনিধি।।

 

মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন কর্তৃক চন্দনপুর ইউনিয়নের তুলাতলী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহানবী (স.) এর সিরাত আলোচনা ও
চন্দনপুর ইউনিয়নের সকল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও খাবারের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন মুহিনের সঞ্চালনায়, সভাপতি রাইয়ান জহির এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন- পিএসসি,বিএন(অবঃ), অধ্যাপক ড. মোহাম্মদ আলী, প্রফেসর মো. আমির হোসেন, অধ্যক্ষ মো. রেজাউল করিম, প্রেসিডিয়াম সদস্য সাকিব মিয়াজি, মহসিন কবির, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিলন, কার্যকরী সদস্য আনিছুর রহমান প্রমুখ।

সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র এবং বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের অতিথিবৃন্দ।

প্রতিযোগিতা শেষে চন্দনপুর ইউনিয়নের সকল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করেন মানব কল্যাণে নিবেদিত মেঘনা উপজেলার সবচেয়ে বড় এই সংগঠনটি।

সংগঠন কর্তৃপক্ষ মেঘনার মানুষের কল্যাণে নিজেদের যুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি