• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মো. আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্য উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক আজমাইন হোসেন উপজেলার কাথুলী ইউপির সদস্য ও লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে।

মেহেরপুর র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, আজমাইন হোসেন নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাওয়া যায়। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নিচ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০টি কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন