• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রকৌশলী দৌলত হোসেনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে, মুহিতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেঘনা পাইলট স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা কামাল মুন্সী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জহিরুল ইসলাম (জজ মিয়া) ও শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয়রা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা, স্মরণ ও প্রেরণার মেলবন্ধন হিসেবে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।বক্তারা মরহুম প্রকৌশলী দৌলত হোসেনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, দৌলত হোসেন শুধু একজন প্রতিষ্ঠাতাই নন, তিনি শিক্ষা ও মানবিকতায় এক অনন্য দৃষ্টান্ত। তার স্মরণে প্রতিবছর এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।আলোচনা শেষে মরহুম দৌলত হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পীরজাদা মাওলানা যাকারিয়া।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, “প্রকৌশলী দৌলত হোসেন ছিলেন একজন আলোকিত মানুষ। তার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন