• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী 

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
oplus_0

মেঘনা প্রতিনিধি।।
জুলাই – আগষ্টে ছাত্র -জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন না আমাদের সকলকে ফাঁসি দিয়ে মেরে ফেলতো বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য পাখির মত মানুষ মেরেছেন। শহিদ আবু সাইদ, মুগ্ধদের যেভাবে নৃশংস হত্যা করেছে তা দেখে সারাদেশের ছাত্র জনতা হাসিনাকে উৎখাত করার জন্য জীবনবাজি রেখে মাঠে নেমেছিলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন বিগত ১৭ বছরে  এই উপজেলায় দলের তেমন কোন কার্যক্রম হয়নি তার কারণ একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন অন্যদিকে সঠিক নেতৃত্বের অভাব। আজকে মেঘনার জাতীয়তাবাদ আদর্শের সৈনিকরা নতুন ভাবে গুছিয়ে তাদের নেতৃত্ব বেছে নিবেন। সেলিম ভুইয়া বলেন আগামী দিনে বাংলাদেশের যেকোনো উপজেলা থেকে হোমনা – মেঘনার বিএনপি হবে সর্বোচ্চ শক্তিশালী। এডভোকেট রুহুল কবির রিজভী  অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয়  নির্বাচন করা  এটা হতে পারে না।সরকার কি তাহলে আগামী নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের কি বিশ্বাস করেননা?  এই অবিশ্বাসের  কারণেইতো ফ্যাসিবাদী কায়েম করেছিলেন, বাকস্বাধীনতা হরন করেছিলেন,  দেশের সম্পদ লুন্ঠন করেছিলেন। রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকার কে বলেন সুষ্ঠু নির্বাচন কারার জন্য প্রয়োজনীয় সংস্কার করে জনগণের সরকারের হাতে ক্ষমতা অর্পণ করেন। এই এলাকায় মরহুম এম কে আনোয়ারের মত স্বচ্ছ, সৎ লোক নেতৃত্ব দিয়েছেন তারই প্রতিচ্ছবি হিসেবে নেতৃত্ব দিবেন অধ্যক্ষ সেলিম ভুইয়া। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন, জালাল আহমেদ, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আব্দুল মতিন, জহিরুল ইসলাম,৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,  অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,হোমনা বিএনপির  সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন