ঢাকা   ১১:৩৮:৫৩ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ, রমিজ লন্ডনীর ঈদের শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : Monday, June 9, 2025,
  • 265 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ (হোমনা-মেঘনা ) মনোনয়ন প্রত্যাশী, বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী তার অনুসারীদের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার ৮জুন উপজেলার মানিকার চর বাজার ও মুগার চর পৃথক স্থানে আলাদা কর্মসূচি পালন করা হয়েছে। প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা যুদ্ধকালীন কমান্ডার আব্বাসউদ্দীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক বৃন্দ,ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অংগ সংগঠনের নেতৃবৃন্দ। রমিজ উদ্দিন লন্ডনীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, হুমায়ূন কবির, মাহফুজ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি