• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

স্বামী-স্ত্রীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত: কিডনি দিচ্ছেন জীবনসঙ্গিনী

নিজস্ব সংবাদ দাতা / ৪৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

  1. নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের লস্তিমানিকা গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর জীবন বাঁচাতে জরুরি কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এমন সময় পাশে দাঁড়িয়েছেন তাঁর জীবনসঙ্গিনী—নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন স্ত্রী। স্ত্রীর নাম জানা সম্ভব হয়নি।

এই বিরল ও নিঃস্বার্থ ভালোবাসার নজির এখন আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ জুন সারোয়ার হোসেন নিজ আইডি থেকে পোস্ট দিয়ে এ তথ্য  জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনেই কিডনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পোস্টে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

মানবিক এই গল্প শুধু চিকিৎসা বা রোগের কথা নয়, এটি বিশ্বাস, আত্মত্যাগ ও নিখাঁদ ভালোবাসার প্রতিচ্ছবি। স্বামী-স্ত্রীর এ দৃঢ় সম্পর্ক সমাজে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষ সারোয়ার হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠুন, তাঁদের এই মেলবন্ধন চির অটুট থাকুক এই কামনা করেছেন । সমাজে এমন ভালোবাসা ও আত্মত্যাগের গল্প আরও ছড়িয়ে পড়ুক, মানুষ হোক আরও মানবিক। জয় হোক মানবতার।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন