• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান

পিআর পদ্ধতিতে এদেশে কোন নির্বাচন হবেনা : অধ্যক্ষ সেলিম ভুইয়া

নিজস্ব সংবাদ দাতা / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

দিলিপ দাস।। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন বাংলাদেশে পিআর পদ্ধতিতে কোন নির্বাচন হবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দিন কমান্ডার, ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, শাহাবুদ্দিন,জহিরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান লোদী, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, যুবদল নেতা মাশরুল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন ভুইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির মাহমুদ, যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ, মাহবুব ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দিয়েছেন আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন এনসিপি কোন রাজনৈতিক দল নয় তারা এখনো নিবন্ধন পায়নি, কিছু বখাটে ছেলেদের একটা সংগঠন। ছাত্র জনতার আন্দোলনে সরাসরি বিএনপি এই ছাত্রদেরকে সকল প্রকার পৃষ্ট পোষকতা দিয়েছে। এখন যে সকল রাজনৈতিক দল পি আর পদ্ধতি চায় তাদের এই চাওয়া নিয়ে মানুষ বিভিন্ন ভাবে ট্রল করছেন এমনকি ওদের যে দল সে দল থেকে আমার বড় আমার শিক্ষক কর্মচারী ঐক্যজোট।সুতরাং বিএনপিকে নিয়ে কথা বলতে হলে হিসেব করে বলতে হবে। অধ্যক্ষ সেলিম ভুইয়া নেতাকর্মীদের বৃষ্টি উপেক্ষা করে সভায় উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন