• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে

নিজস্ব সংবাদ দাতা / ৫৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামোতে রূপ নিয়েছে আহবায়ক আনোয়ার হোসেন আনন্দের নেতৃত্বে। প্রতিটি ইউনিটে সক্রিয় কর্মসূচি পালন ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবক দল।

“স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তোলো একতা”—এই শ্লোগানকে সামনে রেখে শালীন, নিবেদিত প্রাণ ও সাবেক ছাত্রনেতাদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনটি নতুন মাত্রা পেয়েছে। আনন্দের অমায়িক ব্যবহার, চৌকস নেতৃত্বগুণ, সুস্পষ্ট বক্তৃতা ক্ষমতা এবং দলের প্রতি গভীর আনুগত্য ও শ্রম দিয়ে তিনি কেবল সহকর্মী নয়, সাধারণ মানুষের আস্থাও অর্জন করেছেন।

তাঁর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন সদস্য সচিব ভিপি অহিদুজ্জাম মোল্লা এবং একদল চৌকস সংগঠক। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন আহবায়ক আনোয়ার হোসেন আনন্দের প্রধান লক্ষ্য। আর এই সমন্বয়ই হয়ে উঠছে সংগঠনের অগ্রযাত্রার শক্তি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন