ঢাকা   ১০:৫৮:১১ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025,
  • 753 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের (আংশিক) কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করেছে সংগঠনটি। সোমবার রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি পদে নাজমুল হাসান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সানাউল্লাহ হক দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নেওয়াজ খান বাপ্পী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম।

সংগঠনের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তিন বিশিষ্ট ছাত্রনেতা—

নুরুল হক নুর,মোঃ রাশেদ খান,হাসান আল মামুন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষা–অধিকার–প্রগতি” স্লোগানকে সামনে রেখে নবঘোষিত কমিটি দেশব্যাপী সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি