ঢাকা   ০৮:০৮:৪৩ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় যুবদলের খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দিলীপ দাস, মেঘনা।
  • Update Time : Thursday, December 4, 2025,
  • 361 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের উদ্যোগে শিবনগর মাদরাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে এ দোয়া হয়।

মাদরাসার ছাত্র-শিক্ষকসহ দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা যুবদল আহবায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক এড. হাবিবুর রহমান, হারুনুর রশিদ, স্বপন মিয়া, শফিক মেম্বার, আতাউর রহমান লোদী, সোহেল শাহরিয়ার , মোসলেম মিয়া প্রমুখ ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি