• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

মেঘনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

বিপ্লব সিকদার / ৪২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, জয়নাল আবেদীন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান ভুইয়া, যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাইফুদ্দিন রতন, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রীর সুস্থতা জাতির প্রত্যাশা। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন