• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মেঘনা উপজেলা বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা

বিপ্লব সিকদার / ৪৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান এই কর্মসূচি ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালিভাঙ্গা ইউনিয়নে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

১৪ ডিসেম্বর (রবিবার) বিকেল ৪টা থেকে মুগাচর গ্রামে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের প্রিয় নেতা মারুফ ভাই।

১৫ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টা থেকে বড়কান্দা ইউনিয়নে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হবে। এখানেও নেতৃত্ব দেবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী,  ড.খন্দকার মারুফ হোসেন ।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় দিবসের মর্যাদা ও দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় নেতৃবৃন্দ জানান, এসব কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং গণসংযোগ বৃদ্ধি করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন