• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

আধার রাতে হোমনায় ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার হোমনা উপজেলায় ভুট্টা ক্ষেতে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কারারকান্দি–বাহেরখোলা সড়কের পাশে ভুট্টা জমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্ত ও জড়িতদের খুঁজে বের করতে এলাকায় অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন