• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

হামলা-সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ

বিপ্লব সিকদার / ৪৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩)-এর ওপর হামলাসহ সাম্প্রতিক একাধিক সহিংস ঘটনার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দাউদকান্দি বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় তিনি বলেন, দেশে পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক শক্তির কণ্ঠ রোধ করতে হামলা ও সহিংসতা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে জনমনে আতঙ্ক আরও বাড়বে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন