• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বিপ্লব সিকদার / ৩০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন আদর্শ মেঘনা সামাজিক সংগঠন–এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে উপজেলার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর রোডের আব্দুল্লাহর মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নাসরিন সুলতানা–র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ–এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজারুল আলম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কলামিস্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদ।
মো. হেলাল উদ্দিন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল গাফফার। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের স্কোয়াড্রন লিডার গোলাম কিবরিয়া আব্বাসী, ভাইস প্রেসিডিয়াম সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত নয় বছর ধরে আদর্শ মেঘনা সামাজিক সংগঠন মেঘনা উপজেলার আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিতে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন