• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু ভিডিওর পর এবার ভাইরাল জামায়াত নেতার অডিও

১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন

বিপ্লব সিকদার / ৩৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–০১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে ভোট প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে কেটে ফেলার সংস্কৃতি চালু ছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে আপনাদের ভোট দেওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলের সকল অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, আজহারুল হক শাহিন, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, আতাউর রহমান ভুইয়া, আবু ইউসুফ নয়ন, জহিরুল ইসলাম,  প্রফেসর শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গা ইউনিয়নের টিটির চর, বড়ুইয়াকান্দি, রামপ্রসাদের চর, চালিভাঙ্গা ও নলচর এলাকায় পৃথক পৃথক পথসভা ও গণসংযোগে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন