• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ৩৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা-১ (মেঘনা–দাউদকান্দি) আসনের  সংসদ সদস্য, সাবেক  মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে সবাইকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সকল দপ্তর যদি সমন্বয়ের মাধ্যমে কাজ করে, তাহলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে।”তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন