• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আঙুলের ছাপে উধাও দেড় লাখ টাকার সঞ্চয় চর দখলের দ্বন্দ্বে রণক্ষেত্র মেঘনা-তিতাস, আহত ৩০ মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত

মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান

বিপ্লব সিকদার / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের জন্য ছয় মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। গত ১৪ জুন ২০২৬ তারিখে জারি করা এক আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম স্বাক্ষরিত স্মারক নং ক.প/কমিটি/কুম/৩৮৮২২৯ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর অনুচ্ছেদ ৬৪(৪), সংশোধিত প্রবিধানমালা-২০২৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন জনাব এম.এম. মিজানুর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন জনাব মো. মাইন উদ্দিন এবং জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন জনাব হালিমা বিনতে মতিন।
বোর্ডের আদেশে বলা হয়েছে, চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত গভর্নিং বডি গঠন অথবা সরকারের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ গভর্নিং বডি না থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে তারা আশা করছেন।
এদিকে কমিটি অনুমোদনের খবরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, প্রশাসনিক জটিলতা নিরসন করে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হবে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আর্থিক ও একাডেমিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের উদ্যোগ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন