• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মেঘনা প্রতিনিধি / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ(১৬ জুন) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং জিলানী মিস্ত্রির নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটি সড়কে চলে আসে। এ সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই আব্দুল্লাহর বাড়ি। খেলাধুলার একপর্যায়ে সে সড়কে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালক মো. নুরুল ইসলাম। সে বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”এদিকে শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন