• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মেঘনা প্রতিনিধি / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন সন্ধ্যায় মেঘনা থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর ইউনিয়নের মোল্লাকান্দি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাওন (২১) নামে এক যুবককে আটক করা হয়।

গ্রেপ্তার শাওন হোমনা ডিগ্রি কলেজের পেছন এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মেঘনা উপজেলার মোল্লাকান্দি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের দাবি, স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে শাওনের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ৮ দশমিক ৫ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ওয়ালি উল্যাহ আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার পারিপার্শ্বিকতায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ভারপ্রাপ্ত  কর্মকর্তা শহীদুল ইসলাম আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এবং মামলার সুষ্ঠু নিষ্পত্তির জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন