• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চন্দনপুর – মানিকার চর সড়কে পাঁচ বছরেই ভাঙল সড়ক, জবাবদিহি নেই মেঘনায় নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর ১ আগস্ট দাউদকান্দি বিএনপির সম্মেলন, নির্বাচন কমিশন গঠন দাউদকান্দি-মেঘনায় শহীদদের হত্যার বিচার দাবি, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচারের আহ্বান ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের নামে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ  মেঘনায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সুফিবোধে ঋদ্ধ সাহসী ছাত্রনেতা দ্বীন মোহাম্মদ দিলু দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, তিন ড্রেজার ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস মেঘনায় শিক্ষিকার বাসায় ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, যুবক কারাগারে মিমের মৃত্যুরহস্য: ডিজিটাল আলামতে মিলতে পারে সূত্র

মেঘনায় নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

বিপ্লব সিকদার / ৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ হওয়া এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. রাব্বি (১৫)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার তিরচর গ্রামের (সোনা মিয়া মেম্বারের বাড়ি) বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় মেঘনা থানার কান্দারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় টমটমচালক মো. নাজমুল (৩৪) বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরকে দেখতে পান। পরে তিনি তাকে মেঘনা থানা পুলিশের কাছে নিয়ে যান।
পরবর্তীতে পুলিশ কিশোরের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাব্বিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
রাব্বির বাবা জাহাঙ্গীর পুলিশকে জানান, গত শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাব্বি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া কিশোরকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন