• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতা, দায় নেবে কে? প্রথম শ্রেণির স্মার্ট জীবননগর পৌরসভা গঠনে মেয়র পদে পরিবর্তনের নায়ক শাহজাহান মিয়া বেক্সিমকোর মানিলন্ডারিং তদন্ত নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ সিআইডির জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটির পর রোম থেকে ঢাকায় ফিরলেন বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪

নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি বোরহান আনিসের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান পিকুল, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়াসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক সমকালের প্রতিনিধি বোরহান আনিসের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন আইনপুর আলীম মাদ্রাসার সহ-সুপার আবুল হাসান।

জানা গেছে, বোরহান আনিস দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, চোখের সমস্যা ও কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে সাংবাদিক বোরহান আনিসের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন