ঢাকা   ০২:৫৯:১১ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

আল মামুন
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 71 Time View

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকার।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আবদুল কাইয়ুম, প্রফেসর মো. শহিদুল ইসলাম, আবু ইউসুফ নয়ন, মো. আনিসুর রহমান, আবদুল গাফফার, মো. জহিরুল ইসলাম, অহিদুর রহমান, হুমায়ুন কবির, আবদুল মতিন, মো. আবদুল কাদির, মো. জাকির হোসেন, আবুল কাশেম চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজাউল করিম।স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন রতন, মেঘনা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়াজি, আতাউর রহমান লোদী, শফিক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি