ঢাকা   ০২:৫৯:৪৮ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হলো

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, August 21, 2026,
  • 50 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রিজভীর নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দলের বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক বক্তব্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁকে নিয়মিতভাবে সক্রিয় দেখা গেছে।
নতুন দায়িত্বে তাঁর মনোনয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি