ঢাকা   ০১:০০:২৪ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ

আল মামুন
  • Update Time : Wednesday, August 26, 2026,
  • 63 Time View

কুমিল্লার মেঘনা উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত ভাটেরচর–লুটেরচর সড়ক উন্নয়নে আশার আলো দেখা দিয়েছে। আগামী ২৯ আগস্ট, শনিবার দুপুর ১টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে ভাটেরচর হয়ে মেঘনা সংযোগ সড়কের লুটেরচর পর্যন্ত এলাকা পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে ভাটেরচর থেকে লুটেরচর পর্যন্ত সড়কটি দ্রুত প্রশস্তকরণ এবং পিচঢালা পাকা সড়কে উন্নীত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা আশাবাদী।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, ভাটেরচর–লুটেরচর সড়কটি প্রশস্ত ও উন্নত করা হলে মেঘনা উপজেলার সঙ্গে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যোগাযোগ আরও সহজ হবে। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশের অবস্থা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের নানা ভোগান্তি পোহাতে হয়।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “ভাটেরচর থেকে লুটেরচর পর্যন্ত সড়কটি উন্নত হলে মেঘনা উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, মেঘনা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এই পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনের পর সড়কটি প্রশস্তকরণ ও আধুনিকায়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ভাটেরচর–লুটেরচর সড়কটি উন্নত হলে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও রোগীদের চলাচলে বড় ধরনের সুবিধা হবে। একই সঙ্গে ঢাকার সঙ্গে মেঘনার যোগাযোগ আরও কার্যকর হবে বলে মনে করছেন তারা।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক উন্নয়নের উদ্যোগ বাস্তবায়িত হলে মেঘনা উপজেলার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি