ঢাকা   ০৩:০৪:৪৬ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

টেস্ট খেলার স্বপ্নকে ‘বিসর্জন’ দিলেন ভারতীয় স্পিনার

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2026,
  • 11 Time View

৭ অক্টোবর ২০২৩, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

২০০৯ সালে হরিয়ানার সঙ্গে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু। সাত বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক। একই সময়ে টি-টোয়েন্টিতেও প্রথমবার খেলেন। তারপর থেকে স্বপ্ন ছিল টেস্ট খেলার। কিন্তু কখনও ডাক পাননি। ১৭ বছরের বেশি সময় ধরে অপেক্ষার পর টেস্ট ক্রিকেট খেলার স্বপ্নকে বিসর্জন দিলেন ভারতের অফস্পিনার যুজবেন্দ্র চাহাল।

৩৬ বছর বয়সী লেগস্পিনার ৭২ ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি খেলে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ভিড়ে কখনোই টেস্ট খেলা হয়নি তার। ইনস্টাগ্রাম পোস্টে লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

চাহাল লিখেছেন, ‘আমার কাছে লাল বলের ক্রিকেট কখনোই শুধু আরেকটি ফরম্যাট ছিল না। এখান থেকেই আমি ধৈর্য, ​​চরিত্র, সহনশীলতার অর্থ শিখেছি এবং ঘণ্টার পর ঘণ্টা মাঠে থেকে প্রতিটি রান ও প্রতিটি উইকেটের জন্য লড়াই করার নির্মল আনন্দ উপভোগ করেছি।’

প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪৯ ম্যাচ খেলে ১৪৮ উইকেট নিয়েছেন চাহাল। এই বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন কেন্টের হয়ে। দ্বিতীয় বিভাগের এই প্রতিযোগিতায় ২১ উইকেট নিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেললাম লর্ডসে। এই কথাগুলো বলতে গিয়ে আবেগে আপ্লুত আমি কারণ একটি টেস্ট খেলা ছিল আমার সবসময়ের স্বপ্ন, যেটা আমি বহু বছর ধরে সঙ্গে নিয়ে বেড়াচ্ছি। হয়তো সেটা হয়নি। তবে আমি আমার এই পথচলা নিয়ে সত্যিই সন্তুষ্ট এবং এই ফরম্যাটে আমার কাছে আসা প্রতিটি সুযোগের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

তবে সাদা বলের ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করতে চান চাহাল। ২০২৩ সালের আগস্টে শেষবার জাতীয় দলের জার্সি পরেছেন তিনি। তবে আইপিএলে নিয়মিত বল হাতে রাঙাচ্ছেন পাঞ্জাব কিংসের এই তারকা। ‘আমার খেলা এখনও শেষ হয়নি। দেশের হয়ে খেলার ক্ষুধা এখনও পুরোপুরি জেগে আছে। আমি বিশ্বাস করি, আমার মধ্যে এখনও ক্রিকেট খেলার সামর্থ্য আছে এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আরও একটি সুযোগ পাওয়ার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দেবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি