ঢাকা   ০৮:৫০:১৬ পিএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 39 Time View

সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে। এ মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।

মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে কমেছে মজুরি সূচক। সেপ্টেম্বরে সাধারণ মজুরি সূচক কমেছে। সাধারণ মজুরি সূচক কমে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে। আগের মাসে যা ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। কৃষি, শিল্প, সেবা- সব খাতেই কমেছে মজুরি। আয় কমে ব্যয় বেড়ে যাওয়ার বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এসব চিত্র দেখা গেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। ফলে মাছ, মাংস, তেল, ডাল, লবণ, সবজিসহ নিত্যপণ্য কিনতে ব্যয় বেড়েছে ক্রেতাদের।

খাদ্যবহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে। গত বছরের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

অন্যদিকে গ্রামের থেকে মূল্যস্ফীতির হার কম শহরে। গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩৮ শতাংশ, অন্যদিকে শহরে এর হার ৮ দশমিক ২৬ শতাংশ।

সব খাতেই কমেছে আয়
সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি সূচক কমে ৭ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, অথচ গত মাসে যা ছিল ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। শিল্প খাতে সেপ্টেম্বরে মজুরি সূচক কমে ৭ দশমিক ৮৬ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ। একই সময়ে সেবা খাতে মজুরি কমে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ হয়েছে, আগের মাসে অর্থাৎ আগস্টে যা ছিল ৮ দশমিক ২৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি