ঢাকা   ১১:৪৩:০৩ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সহায়তায় কমিউনিটি ব্যাংকের অনুদান

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 6 Time View

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তায় ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, শিক্ষা, বিজ্ঞানচর্চা ও তরুণদের মেধা বিকাশে সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি