https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক আয়োজন, মণ্ডপের পরিবেশ ও উৎসবের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের বিষয়টি দেখেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।