ঢাকা   ১০:৪০:১৯ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় দুর্গাপূজায় নিরাপত্তায় তৎপর জেলা পুলিশ

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 3 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন পুলিশ সদস্যরা।

নিরাপত্তা পরিস্থিতি তদারকিতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় তাঁরা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশ জানায়, পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য। নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার জন্য পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি