ঢাকা   ০২:২১:০৩ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

Reporter Name
  • Update Time : Thursday, October 22, 2026,
  • 3 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডিসেম্বরে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে এ ধরনের কোনো সম্ভাবনা আগামী ১০ বছরেও দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তি যারা আছেন তাদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এ ছাড়া নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত বলে মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ স্তর, সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। অতীতে আওয়ামী লীগের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আমাদের আস্থা আছে। ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেটি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে।

‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’, ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের করা এ মন্তব্যের অবস্থান পরিষ্কার করেছেন স্পিকার।

তিনি বলেছেন, এসব কথা আমি আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বলেছি। তারা তখন এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এ অবস্থার অবসান হবে, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তবর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উচিত ছিল, নেয়নি। তবে নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার প্রয়োজন। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, এজন্য ইসিকে পদ্ধতি নির্ধারণ করার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ উল্লেখ করে আপাতত দৃষ্টিতে দেশের মোট রিজার্ভের সমান গ্যাস ইতোমধ্যে ভোলায় দেখা যাচ্ছে জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি, আরও বিপুল গ্যাসের ভান্ডার রয়েছে। এসব গ্যাস কীভাবে ব্যবহার হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূরান্ত সিদ্ধান্ত আসেনি, সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ অপশন ভোলাতেই রয়েছে। এ ছাড়া ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও জানান স্পিকার।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি