https://bindubanglatv.com/
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) বেলা ৩টায় সাধারণ সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
ছাত্রদলের ২৫ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুলের। এতে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের সব নেতাকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।