ঢাকা   ১২:০৫:০৩ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ইকোনমিক জোনে তামার তার চুরি, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Saturday, October 31, 2026,
  • 2 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা ইকোনমিক জোনের একটি শিল্পপ্রতিষ্ঠান থেকে তামার তার চুরির ঘটনায় মো. নাসির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা-পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে উপজেলার টিটিরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডের ভেতর থেকে ১১ কেজি তামার তার এবং রাবারের আবরণযুক্ত ৫ কেজি তামার তার চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মোট ১৬ কেজি তারের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
এ সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তাকর্মীরা চুরির সঙ্গে জড়িত সন্দেহে নাসির মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে মেঘনা থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে চুরি হওয়া তার জব্দ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি