ঢাকা   ০২:৪৪:৩৭ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026,
  • 4 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা হিসেবে চিহ্নিত মাসুদ রানা (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে অভিযানের আওতায় আনা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।

অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপদ নগরী ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর পর্যবেক্ষণ রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। কিশোর অপরাধ প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি