https://bindubanglatv.com/
বিপ্লব সিকদার :
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৭০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩১৩ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পরিচালিত অভিযানের ২৪ ঘণ্টার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ১০৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ১৪ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ৯৯ জন এবং সাজা পরোয়ানায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।